সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১১/০৮/২০২৫ ৬:১১ পিএম , আপডেট: ১১/০৮/২০২৫ ৬:২৬ পিএম
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্য আত্মসমর্পণ করেছে।
রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই আত্মসমর্পণের ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি নাইক্ষ্যাংছড়ির গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে জীবন তঞ্চঙ্গ্যা (২১)। এসময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, ব্যক্তিগত নিরাপত্তার জন্য মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তার ভাষ্যমতে, আরাকান আর্মির প্রায় ৩০০ জন সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যেকোনো সময় বাংলাদেশে আত্মসমর্পণ করতে পারে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...