ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১০/২০২৫ ৯:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৩ সংলগ্ন বরইতোলি খালে গোসল করার সময় এক রোহিঙ্গা শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দুপুর ২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্প-০৩ এর বরইতোলি খালে কয়েকজন রোহিঙ্গা শিশু গোসল করতে নামে। এ সময় মোঃ আলমের ছেলে মোঃ শোহিল (৮) নামের এক শিশু নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা ভলেন্টিয়াররা উদ্ধার তৎপরতা চালায়। কিছুক্ষণ পর শিশুটিকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রোহিঙ্গা ক্যাম্প এলাকায়।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer