উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১২:০১ পিএম , আপডেট: ১৮/১১/২০২৫ ১২:০৭ পিএম

এইচ.কে রফিক উদ্দিন ;;

কক্সবাজারের উখিয়ায় আবারও বন্য হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ভেতর পড়ে থাকা একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি সহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, হাতি-মানুষ দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাহাড়ি অঞ্চল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। তবে পরিবেশবিদরা বলছেন, এ ধরনের কারেন্টযুক্ত ফাঁদ শুধু হাতি নয়, পুরো জীববৈচিত্র্যের জন্যই মারাত্মক হুমকি।

এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন,
এলাকার লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু হাতি লোকালয়ে এসে ফসল নষ্ট করায় কিছু কৃষক ফসলি জমির চারপাশে কারেন্ট সংযুক্ত জাল দিয়ে ঘিরে রাখছে। এই জালের সটেই মূলত হাতির মৃত্যু ঘটছে।

এ বিষয়ে এলাকার পল্লী চিকিৎসক মো. ইউনুচও বলেন,
ধান, কলাগাছসহ বিভিন্ন ফসল রক্ষার্থে অনেকেই কারেন্টের সংযোগ দিয়ে চারদিকে জাল পেতে রাখে। এসব জালের সটেই হাতির মৃত্যু ঘটছে।

বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত, সুরক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ ও বিকল্প পদ্ধতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...