এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ৯:৪৯ পিএম

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খেওয়াছড়ি গ্রামে সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত মানুষকে।

যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলে পাশের থিমছড়ি খালের পানি বেড়ে গেলে ওই সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। তখন স্থানীয়দের যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, “গতকাল এক মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়ার সময় কোমর পানিতে নেমে পার হতে হয়েছে। এমন পরিস্থিতি প্রতিনিয়ত দেখতে হয়। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চরম ভোগান্তি হচ্ছে।
গর্ভবতী নারী, অসুস্থ রোগী কিংবা জরুরি কাজে বের হওয়া মানুষজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।”

তিনি আরো বলেন, “বিগত ১৫ বছর ধরে আমরা ব্রীজের দাবি জানিয়ে আসছি। একবার একটি প্রকল্প এলেও স্থানীয় ইউপি সদস্য ও প্রভাবশালীদের কারণে সেই ব্রীজটি অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়।”

এলাকাবাসীর দাবি, পূর্ব খেওয়াছড়ির মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যাতায়াতের জন্য একটি পাকা রাস্তা ও একটি সেতু অতি জরুরি। তারা উখিয়া উপজেলার ইউএনও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করা যায়।

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer