সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১:০২ পিএম

 

কক্সবাজারের উখিয়ায় নাছিমা বেগম (৫০) নামে এক নারীকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিআরডিবি কর্মকর্তা মেহেদীর স্ত্রীর বিরুদ্ধে। মারধরে ওই নারীর পিঠ ও হাতে গুরুতর জখম হয়েছে এবং একটি আঙুল ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা কোয়ার্টারের পাশে জ্বালানি কাঠ কুড়াতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাছিমার স্বজনরা। তিনি স্থানীয় মৃত সুরুত আলমের স্ত্রী।

পরিবারের অভিযোগ, কিস্তির টাকা পরিশোধ না করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদীর স্ত্রী নাছিমাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

নাছিমার ছেলে জাহাঙ্গীর আলম বলেন, কিস্তির টাকা না দেওয়ার কথা বলে তার মাকে মারধর করা হয়েছে। বিষয়টি জানতে তিনি মেহেদীর স্ত্রীর কাছে গেলে তাকেও অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তিনি এ ঘটনার প্রতিকার দাবি করেন।

পরিবারের দাবি, নাছিমার কিস্তি বকেয়া থাকার কথা বলে তাকে মারধর করা হলেও বিআরডিবির বইয়ে তার কিস্তি পরিশোধের তথ্য রয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে বিআরডিবি কর্মকর্তা মেহেদী প্রায় সাত বছর ধরে উখিয়া উপজেলায় কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকার সুবাদে তার প্রভাব বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। কয়েকজন কর্মকর্তাকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগও রয়েছে স্থানীয়দের।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, ঘটনার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে জানতে পেরে পরে মেহেদী তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং হুমকি দেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

এ বিষয়ে বিআরডিবি কর্মকর্তা মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অফিসের কাজে বাইরে আছি। কেন এমন ঘটনা ঘটেছে, তা জানি না। বিষয়টি আমি দেখব।’

একজন অসহায় নারীর ওপর লাঠিপেটার অভিযোগ এবং পরে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer