সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ৭:১৯ পিএম

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

উপজেলা ভূমি অফিস উখিয়ার আয়োজনে উদ্বোধনের পর ভূমি অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উখিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, “ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার এবং ভূমি অফিসের তহসিলদার আবদুল করিম।পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়, এতে ৩০ জন শিশু অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ভূমি সেবা মেলার প্রথম দিনে ৫০ জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...