ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ১০:১০ এএম

উখিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১০০/১৫০ জনের (অজ্ঞাতসহ) বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ২৪-২১/০৮/২০২৪।

সদরের রাজাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বাদী হয়ে বুধবার রাতে (২১ আগস্ট) মামলাটি দায়ের করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

সেই সূত্র অনুযায়ী আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, মো. সালাউদ্দিন, হুমায়ুন কবির চৌধুরী, আলী আহমদ, এম.এ মনজুর, ঈমাম হোসেন, ফজল কাদের ভুট্টো, সরওয়ার কামাল পাশা, নুর মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ তৌহিদ, শামশুল আলম (বলি), মফিজ মিয়া, আনোয়ার ছিদ্দিক মামুন চৌধুরী, আবদুল মালেক চৌধুরী, শাহজাহান চৌধুরী, মো. শফি, আজিজুর রহমান মামুন, শাহজালাল (টিটু), আবদুশ শুক্কুর, আবদুল হক, বুজুরুজ মিয়া, কাজল আইচ, সালাহ উদ্দিন, নুরুল আবছার, আরমান খান জয়, টি. এইচ জামাল, নিক্সন, মুসলিম, নুরুল আমিন, মিজানুর রহমান, জুয়েল, গিয়াস উদ্দিনসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

গত ৫ আগস্ট সাবেক সরকারের পতনের পর ৭ আগস্ট উখিয়া সদর-স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলা চালানো হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...