সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৮/১১/২০২৫ ৯:২৯ পিএম , আপডেট: ২৮/১১/২০২৫ ৯:৩০ পিএম

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তরকুল, পাতাবাড়ি ও নয়াপাড়া গ্রামের মানুষের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বহু প্রত্যাশিত গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই গ্রামের পুরুষ, তরুণ-প্রবীণ সবাই হাতে কোদাল-ফাওড়া নিয়ে নেমে পড়েন রাস্তা খনন কাজে।

বহু বছর ধরে চলাচলের মতো একটি সড়ক না থাকায় এলাকাবাসীর ভোগান্তি ছিল চরম। স্কুল-কলেজে যেতে শিশুদের কষ্ট, অসুস্থ রোগী নিয়ে নেওয়ার মতো পথ নেই, এমনকি কেউ মারা গেলে কবরে নেওয়ার মতো রাস্তা পর্যন্ত ছিল না, অভিযোগ গ্রামবাসীর।

সরকারি কোনো উদ্যোগ না আসায় অবশেষে নিজেরাই এগিয়ে আসেন স্থানীয়রা। কেউ জমি দান করেছেন, কেউ নিজের পানের বরজ ভেঙে, কেউ ফসলি জমি নষ্ট করে জায়গা ছেড়ে দিয়েছেন। তবুও তাদের মুখে ছিল কোনো অভিযোগ নয়,বরং স্বস্তি ও তৃপ্তির ছাপ।

স্থানীয় যুবক শরীফ খান মানবজমিনকে বলেন এ এলাকার মানুষ এতই আন্তরিক ছিল যে হাসিমুখে জমি দান করেছেন। ঘরে যা ছিল কোদাল, দা সব নিয়ে নেমে পড়েছেন কাজে। শুক্রবার জুমার দিনের বরকত ভেবে আজকেই রাস্তা নির্মাণ শুরু করেছি। সবাই মিলে আনন্দ করতে করতে রাস্তা করেছি।

দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের দাবিতে স্থানীয় মেম্বারের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ রয়েছে গ্রামবাসীর। তাই হতাশা আর অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রামবাসী নিজেরাই সিদ্ধান্ত নেন এই রাস্তা আমরা নিজেদের জন্য নিজেরাই করবো।

স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের এই অভাবনীয় ঐক্য স্থানীয় সমাজে এক নতুন বার্তা দিয়েছে। গ্রামবাসীর ভাষায় দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...