উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/১০/২০২৫ ২:০২ পিএম , আপডেট: ০২/১০/২০২৫ ২:৫২ পিএম

উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং এইচআইভি প্রতিরোধমূলক কার্যক্রম বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার হিজলিয়ায় অবস্থিত ৮ এপিবিএন কার্যালয়ের সভাকক্ষে এই আয়োজন করা হয়। দাতা সংস্থা ইউএনএইচসিআর সভায় সহযোগিতা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ০৮ এপিবিএনের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরআরআরসি অফিসের হেলথ কো-অর্ডিনেটর ডা. মো. আবু তোহা এম. আর. এইচ ভূঁইঞা, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার এবং ইউএনএইচসিআর এর প্রতিনিধি শিরিন আক্তার।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রোগ্রাম স্পেশালিস্ট মো. নাজমুল হক সভায় সংস্থার চলমান কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান, বন্ধু সংস্থা রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং এইচআইভি প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধু পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমে ক্যাম্পে দায়িত্বে থাকা এপিবিএন সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধান অতিথি পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “সচেতনতা বৃদ্ধি হলো এইচআইভি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধের প্রধান উপায়। এ ক্ষেত্রে এপিবিএন সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্যাম্প এলাকায় গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের তথ্য অনুযায়ী কক্সবাজার এইচআইভি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। তাই এখানে বিশেষভাবে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

সভায় উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন প্রকল্পের টিম লিডার সোহেল রানা এবং সঞ্চালনা করেন সেন্টার ম্যানেজার সরোয়ার মোর্শেদ আরিফ। বন্ধুর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অফিসার-হেলথ ডা. সামিয়া আফসার, অফিসার-মনিটরিং রাজু আহমেদ এবং সেন্টার ম্যানেজার মো. তাহিদুল ইসলাম।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...