উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৩/২০২৬ ১২:৫১ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরির সময় এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম রজিদা আক্তার (২৫)। তিনি পালংখালী ইউনিয়নের কেদারখোলা এলাকার নূরুল বশরের মেয়ে এবং মোছারখোলা এলাকার শফিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সেহরির সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে রজিদা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় নিহতের স্বামী শফিক কাজের প্রয়োজনে বান্দরবানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নূরুল হক জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। সেহরির সময় এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...