সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৪/১১/২০২৫ ২:৫৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে ১,৫০,০০০ ইয়াবা ট্যাবলেটসহ একজন চোরাকারবারী আটক হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

১৩ নভেম্বর রাতে বালুখালী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বালুখালী বিওপি টহল দল অবস্থান নেয়। রাত ১০টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা নেটের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। তার নাম মো. সাদেক হোসেন (২০), ঠিকানা—হাকিমপাড়া এফডিএমএন ক্যাম্প।

ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো মোট ১,৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, আব্দুর রহিম (৩২), গ্রাম রহমতের বিল, বালুখালী—তার কাছ থেকে ৯,০০০ টাকা পেয়ে ইয়াবা বহনের কাজ করছিল। আব্দুর রহিম মাদক মামলার পলাতক আসামি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদকচক্রের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer