উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৩/২০২৫ ১:৩৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় লাইসেন্স ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য ডেন্টাল ক্লিনিক। বিভিন্ন স্টেশন ও হাটবাজারে প্রশাসনের চোখের সামনে এসব ডেন্টাল ক্লিনিক সেন্টারে অপ চিকিৎসা চলছে।

সরেজমিনে দেখা গেছে, কোটবাজার জমজম মার্কেটে কক্সবাজার ডেন্টাল কেয়ার, ইসমাইল ডেন্টাল কেয়ার, মোছা ডেন্টাল কেয়ার বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার, বালুখালীতে বিকে ডেন্টাল কেয়ার, থাইংখালীতে সেবা ডেন্টাল কেয়ার, কুতুপালংয়ে রায়হান ডেন্টাল কেয়ার ও ফরিদা ডেন্টাল কেয়ার রয়েছে। উক্ত ডেন্টাল কেয়ারের কোন বৈধতা কিংবা লাইসেন্স নাই নেই।

সচেতন নাগরিক সমাজের অভিযোগ, এ সব অবৈধ ডেন্টাল ক্লিনিকে হাতুড়ে ডাক্তার দিয়ে প্রতিনিয়ত অপ চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ফলে প্রতারিত হয়ে অসংখ্য রোগী হয়রানি সহ টাকা অপচয়ের শিকার হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উখিয়ায় ২৭ টি প্রাইভেট হাসপাতালে, ডায়াগনস্টিক, প্যাথলজি ল্যাব, ক্লিনিক ও ডেন্টাল কেয়ার সেন্টার রয়েছে। তৎমধ্যে ৮ টি ডেন্টাল কেয়ার সেন্টার থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বৈধ কাগজপত্র নাই। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান চলতি বছর হালনাগাদ তথ্য সংগ্রহ করতে গিয়ে এসব ডেন্টাল কেয়ার সেন্টারে কোন বৈধ লাইসেন্স পত্র পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওন জানান, ইতিমধ্যে অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...