ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১২/২০২৫ ৭:২৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ৫ টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে, তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত হলে স্থানীয় বাসিন্দাসহ রোহিঙ্গাদের সহায়তায় নির্বাপণে কাজ শুরু করে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে তৎপরতা অব্যাহত আছে। অন্যদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

হঠাৎ অগ্নিকান্ডের ঘটনায় আতংক-উদ্বেগ ছড়িয়েছে রোহিঙ্গাদের মাঝে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, “বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে কিভাবে ধরেছে জানিনা, প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি।”

গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়, নিহত হয় একজন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer