ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/১১/২০২২ ১১:৪৫ এএম

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় ও হোটেল রেস্টুরেন্টে পঁচাবাসি খাবার সরবরাহ করার অভিযোগ পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মরিচ্যা বাজার স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ এ অভিযান পরিচালনা করেন । এ সময় উখিয়া থানার পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ জানান, গতকাল বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মরিচ্যা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ মামলায় ২ টি রেস্টুরেন্ট ও ৩ টি মুদির দোকানের মালিককে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...