উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/১১/২০২৫ ৬:০১ পিএম

কক্সবাজারের উখিয়ায় একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। এতে ওই ভবনে থাকা একটি একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিহত মোহাম্মদ আলী পেশায় কাপড় ব্যবসায়ী।

সোমবার (১০ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় সদর স্টেশনের উখিয়া দারাগো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ নামে এক ব্যবসায়ী জানান, ওই দোকানটিতে তুলা কাটার জন্য একটি মেশিন বসানো হয়। বিকেলে সেই মেশিনটি চালু হওয়ার পর সেকান থেকেই আগুনের সূত্রপাত হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিকেলে সদর স্টেশনের উখিয়া দারাগো বাজার এলাকায় আগুন লাগে। খবর পেয়ে উখিয়া-টেকনাফ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে একজনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer