উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/১০/২০২৫ ১:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিচ ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-১৫ এর সরকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল- গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযানে নামে। ক্যাম্পে তল্লাশির দিলবাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক নারী মাদক কারবারি দিলবাহার মৃত আইয়ুব আলী স্ত্রী।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...