উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১১:৪৫ এএম , আপডেট: ২৭/১১/২০২৫ ১১:৪৯ এএম

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র এই অভিযানে আনুমানিক ১১ কোটি  টাকা মূল্যমানের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১২টা ৩০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানায়। এসময় তারা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে ব্যাগগুলো তল্লাশি করে খাকি টেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৩৬ কাট, অর্থাৎ মোট ৩,৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
“পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন,
“সীমান্ত পাহারা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...