ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৯/২০২৫ ১২:১৩ পিএম

উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট এর আওতায় উখিয়া থানা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক। চাইল্ড সেপটি নেট প্রজেক্টের কো অডিনেটর বাবু ছোটন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আল মাহমুদ হোসেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাসির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অ্যাডভোকেসি কোডিনেট জয়শ্রী পিউরিফিকেশন।
সভায় ২০১৩ সালের শিশু অধিকার ও শিশু সুরক্ষা আইনের নীতিমালা উপস্থাপন এবং বাস্তবায়ন সহ বাল্যবিবাহের হার কমিয়ে আনতে নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত বাল্যবিবাহ নিরোধ কমিটি সমূহ কার্যকারিতা বাড়ানো, শিশু পাচার, শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠিত সভায় সেইভ দ্যা চিলড্রেন, ইপসার কর্মকর্তা উখিয়া থানার সাব ইন্সপেক্টর, উপ পুলিশ পরিদর্শক, গ্রাম পুলিশ, ইয়ুথ ফোরামের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

###
ফারুক আহমদ
উখিয়া,কক্সবাজার
০১৮১৫৬৪৬২৪৬

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...