উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১১/২০২৪ ৩:৫৪ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিল সন্ত্রাসী মুন্না বাহিনীর সদস্যরা। এ সময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা করে গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক হামলায় আহত হয়।

আরও জানা গেছে, ডাকাত কামাল ও মুন্না গ্রুপের মধ্যে মাদক লেনদেনের বিরোধীদের জেরে তাকে ছিনিয়ে নেওয়া হতে পারে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং কারারক্ষীরা অন্য দুইজনকে নিয়ে টেকনাফ মোচনী ক্যাম্পে রওনা করেন।

কুতুপালং ক্যাম্প এলাকায় হাইওয়ে সড়কে কারারক্ষীর গাড়িতে হামলা করে কামাল হোসেন নামে এক রোহিঙ্গা ডাকাতকে ছিনিয়ে নেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। সুত্র: আজাদী

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...