সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ১:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে প্রায় ১০ ফুট লম্বা দুটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার শেষে সাপ দুটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের ক্লাসাপাড়া এলাকার একটি বসতঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়।

এদিকে বুধবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে আরও একটি প্রায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার করা হয়। সাপটি দেখতে পেয়ে ক্যাম্পের সিআইসি বন বিভাগকে খবর দিলে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন।

উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এমদাদুল হক রনি জানান, উদ্ধার হওয়া দুটি বার্মিজ অজগর সুস্থ অবস্থায় ছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেগুলোকে বনাঞ্চলের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দিলে নিরাপদে উদ্ধার করা সম্ভব।

উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম, বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...