ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ৪:৩০ পিএম , আপডেট: ১৭/০৩/২০২৪ ৮:১৬ পিএম

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কাঁটা চলছেই নির্বিচারে, কোনোভাবেই থামানো পাহাড়খেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য।

বনবিভাগ পাহাড় কাঁটার কাজে ব্যবহৃত ডাম্পার (মিনিট্রাক) জব্দ করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় পাহাড় নিধনে জড়িতরা।

শনিবার (১৭ই মার্চ) বিকেলে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড’স্থ হাতিমোড়া এলাকায় অভিযান পরিচালনার সময় চট্ট মেট্রো ড-১১-০০৭৫ নাম্বার প্লেট সংম্বলিত একটি ডাম্পার জব্দ করে।

উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, ” হাতিমোড়ার সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ি টিলার মাটি কেটে গাড়িতে লোড করছিলো একটি ডাম্পার, খবর পেয়ে সেখানে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালানো হয়। ”

অভিযান পরিচালনার সময় মাটি সংগ্রহের কাজে জড়িতরা কৌশলে পালিয়ে যায় বলে জানান তিনি। ডাম্পারটি জব্দ করে উখিয়া রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উত্তর টাইপালং এলাকার জনৈক পুতু কোম্পানি জব্দ হওয়া ডাম্পারটির মালিক। রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করে আহমেদ কোম্পানি নামে আরেক সহযোগীকে নিয়ে হাতিমোড়া,তুলাতলী সহ উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন পয়েন্টে পাহাড় নিধন করে মাটি সরবরাহ করেন তিনি।

ডাম্পার জব্দ হলেও পাহাড় খেকোরা কেন ধরা পড়ে না এমন প্রশ্নের জবাবে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” পাহাড় নিধনে জড়িতরা খুবই চতুর প্রকৃতির । তারা পাহাড় কাটার মতো গুরুতর অপরাধ সংঘটিত করার সময় সোর্স বসিয়ে রাখে। যার কারণে আমাদের অভিযানের খবর আগেই পেয়ে যায় তারা।

পাহাড় কাটায় জড়িতদের ব্যাপারে খোঁজ নিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...