সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২২/০১/২০২৪ ১২:৪২ পিএম

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে মাটি কাটার সময় এক ইউপি সদস্যের মালিকানাধীন ড্রাম ট্রাক আটক করেছে বন বিভাগ। পাহাড় কাটার ঘটনায় শাহজাহান মেম্বার নিজেই নেতৃত্ব দিলেও তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হয়নি এখনো।

এদিকে খবর পাওয়া গেছে তাকে মামলা থেকে বাদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিতে তৎপরতা শুরু করেছে একটি বিশেষ মহল। তবে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে হলদিয়াপালং এলাকায় অবৈধ ভাবে পাহাড়ের মাটি কাটার সময় ড্রাম ট্রাকটি আটক করা হয়।

জব্দকৃত গাড়ীটি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ এর ৬নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মালিকানাধীন বলে বন বিভাগ জানিয়েছেন। এ বিষয়ে জানতে ড্রাম ট্রাক মালিক শাহজাহান মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেছেন, বন ও পাহাড় খেকোদের দৌরাত্ম্য থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। জনবল সংকটের পরেও বন ও পাহাড় রক্ষায় রাত-দিন নিরলস কাজ করছে। গত এক সপ্তাহে উখিয়ায় ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।

হলদিয়ার শাহজাহান মেম্বারের মালিকানাধীন গাড়ী আটকের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা বলেছেন, গভীর রাতে ইউএনও স্যারের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানবীর হোসেন বলেছেন, বন ও পাহাড় ধংসকারী যতই প্রভাবশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে পাহাড় কাটার সময় মুসলিম উদ্দিন নামে শ্রমিক নিহত হয়েছে।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer