উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৮/২০২৪ ৫:০৩ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট ( শেড) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির( ডব্লিউ এফ পি ) সহযোগিতায় বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৪ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেডের মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন কর্মসূচী(IMCN)এর পোগ্রাম ম্যানেজার মোঃআমির হোসাইন,ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সুজিত কুমার বণিক,উপজেলা নিউট্রিশন কোর্ডিনেটর রমজান আলী উপজেলা সেনেটারী কর্মকর্তা নুরুল আলম ও উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন তার বক্তব্যে বলেন, “মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও উপকারী। তাছাড়া মা শিশুকে বুকের দুধ খাওয়ালে মা’র স্তন ক্যান্সারের ঝুঁকি কম থাকে।তিনি আরো শিশুর বয়স ভিত্তিক খাবারের উপর গুরুত্ব আরোপ করেন”
এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নির্ধারন করা হয়েছে “সকল বাধা দূর করি,মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি”।

বক্তারা প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মায়ের দুধ মহান আল্লাহর দান। এর বিকল্প বা পরিপূরক কোন কিছুই নেই। শাল দুধ একটি শিশুর জন্য প্রথম টিকা যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। বক্তারা নব জাতককে পুরোপুরি ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর উপর জোর দেন। ৬ মাসের পর থেকে অন্যান্য পারিবারিক খাবারে অভ্যস্ত করার পরামর্শ দেন। কর্মক্ষেত্রে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ থাকলে কর্মীর কর্মক্ষেত্রে অনুপস্থিতির প্রবনতা কমে যায়, কাজে মনযোগ বৃদ্ধি পায় ফলে প্রতিষ্ঠান লাভবান হয়,তাছাড়াও মাতৃদুগ্ধ শিশু ও মায়ের মধ্যে আত্মিক বন্ধন তৈরি,রোগ প্রতিরোধ সহ শিশুর সর্বোপরি শারীরিক ও মানুষিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

উল্লেখ্য , গত ১ অগাস্ট থেকে ৭ অগাস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শেড এর বাস্তবায়নে মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন কর্মসূচী(IMCN)এর আওতায় উখিয়া, টেকনাফ ও কুতুবদিয়া উপজেলায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে উপকারভোগিদের সাথে মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা সহ বিভিন্ন মসজিদ ও বৌদ্ধমন্দিরে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer