প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ৮:৫৭ পিএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে পারিবারিক কলহের জেরে এক তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে মো. ইকবাল (১৮) নামের ওই তরুণ আত্মহত্যা করে বলে জানা যায়। সে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্চগ্রামের নুর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে ইকবাল নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঘুম থেকে না ওঠায় তার বাবা নুর আলমসহ পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেন।

পরে ইকবালকে ঘরের সিলিংয়ের নিচে থাকা বাঁশের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই তরুণ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer