নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১১:২৮ এএম

উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ান শুটার গান (এলজি), ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার মেসার্স লিমা সেনেটারী সামনের মাঠে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি পুলিশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) প্রবাল সিনহা সঙ্গীয় ফোর্সসহ কিলো-৬ টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। পরিত্যক্ত অবস্থায় পাওয়া এসব অস্ত্র-গুলি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং কারা এসব অস্ত্র ফেলে রেখে গেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...