নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮/১১/২০২৪ ৭:১৮ এএম

উখিয়ার কোটবাজার স্টেশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টায় এই অভিযান চালানো হয়। এসময় চার ব্যবসায়ীকে জরিমানা এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অবৈধভাবে পলিথিন রাখার অপরাধে এবং মূল্য তালিকা না থাকার কারণে দু’টি কাঁচাবাজারের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কোর্টবাজারের আল মদিনা হোটেল ও ইনসাফ হোটেলকে ভোক্তাধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...