সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২১/০৯/২০২৩ ৩:০৫ পিএম

উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইযুব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু সাঈদ, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, একশনএইড উখিয়া ওসিসি-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস, মুক্তি কক্সবাজার এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হাওয়া খাতুন, বিটা চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর মোর্শেদ আলম ও ইউএনডিপি এর ইউএফ মোহাম্মদ সেলিম উদ্দীন।

সভায় শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করণ, দলিল বা স্ট্যামের মাধ্যমে অল্প বয়সী মেয়েদের বিবাহ বন্ধ , নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতনের উপর রিসার্চের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব বলেন, অভিভাবকদের সচেতনতায় মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা সম্ভব । প্রত্যেক পরিবার সচেতন হলেই বাল্য বিবাহ রোধ ও যৌতুক প্রথা নিরোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী ও শিশু নির্যাতনও বেড়েছে। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ও আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...
Single Page Footer