উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ৯:২৭ এএম

জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ও রাজাপালং ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে গত ২৭ মার্চ কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে একটি ডিও লেটার প্রদান করেন। তার ওই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় কক্সবাজার জেলা প্রশাসন।

এছাড়া, প্রস্তাবিত ইউনিয়ন গঠন ও পুনর্বিন্যাস বিষয়ে সুস্পষ্ট প্রস্তাবনা প্রেরণের লক্ষ্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে আরও জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ সংক্রান্ত পত্রটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহে অনুলিপি পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer