এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১০:১১ এএম , আপডেট: ১৪/০৫/২০২৬ ১০:৩৯ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় গোলাপশা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ওই এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে। তিনি রুমখা পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার ১০ শ্রেণীর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের কোনো এক সময় গোলাপশা আক্তারের মৃত্যু হয়। বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হয়।

এলাকাবাসীর দাবি, প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। স্থানীয়রা জানান, এর আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে ওই কিশোরী বাড়ি থেকে চলে গিয়েছিল বলে জানা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, “পরিবারের দাবি, গোলাপশা আত্মহত্যা করেছে। ছৈয়দ মিস্ত্রীর দুই স্ত্রী রয়েছে। গোলাপশা ছোট স্ত্রীর মেয়ে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

পাঠকের মতামত

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ...
Single Page Footer