হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৮/২০২৫ ৭:৩২ পিএম , আপডেট: ০২/০৮/২০২৫ ৭:৫৬ পিএম

দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় জামায়াতে ইসলামী বিশাল গণমিছিল ও মিছিল-উত্তর সমাবেশ করেছে। শনিবার (২ আগস্ট) বিকেলে ৫টায় উখিয়া স্টেশন থেকে শুরু হওয়া এই গণমিছিল হেঁটে ৫ কিলোমিটার উত্তরে কোটবাজার স্টেশনে এসে সমাপ্ত হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। উপজেলা আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি বলেন, “আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট।”

তিনি আরও দাবি করেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থার জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তিনি জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন, “জামায়াতের ওপর দমন-পীড়ন চালিয়েও আমাদের দাবিকে দমিয়ে রাখা যায়নি। উখিয়ার গণমিছিল প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তনের পক্ষে।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলতান আহমেদ, উখিয়া উপজেলা শিবির সভাপতি, সাবেক শিবির নেতা ও শ্রমিক সংগঠক মোহাম্মদ শাহজাহান। বক্তারা বলেন, ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই। জানা গেছে, দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মিছিল ও সমাবেশে অংশ নিতে উখিয়ার প্রত্যন্ত এলাকা থেকে নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিলকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...