সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০২/১০/২০২৪ ৩:১৭ পিএম , আপডেট: ০২/১০/২০২৪ ৩:৩৬ পিএম

উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য সহ বিভিন্ন মামলার ৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

 

 

 

 

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আরিফ হোসেন ও ওসি (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়ন ও জালিয়া পালং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৭ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা জমির আহমদ, যুবলীগ নেতা ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর ছালাম মধু, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সায়মন।

ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধেই মামলা রয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...