ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ৮:৩৮ পিএম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উখিয়া কলেজ শাখার সভাপতি সৈয়দুল আমিন টিপুকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফলিয়াপাড়া রাস্তার মাথায় একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

উখিয়া থানার এসআই নোমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। আটককালে সৈয়দুল আমিন পুলিশের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক টিপু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জুমের ছড়া পাহাড়ি এলাকায় পলাতক ছিল এবং সেখান থেকেই গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, তার বিরুদ্ধে মামলা নং ১৫(২)/২০২৫-এ দেশবিরোধী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, জনবদ্ধতা সৃষ্টি, ও হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...