ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০২/২০২৫ ৭:৪১ এএম

উখিয়ায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় করা গ্রাফিতির উপর ‘জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছে।

মঙ্গলবার সকালে (৪ ফেব্রুয়ারি) উখিয়া কলেজ ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালে বড় বড় অক্ষরে গ্রাফিতির উপর এ লেখা দেখা মেলে।
উখিয়া কলেজের প্রভাষক আরফাত চৌধুরী বলেন, কলেজের ভাউন্ডারী ওয়ালে গ্রাফিতি মুছে দিয়ে জয় বাংলা ও জয় শেখ হাসিনা লিখে দিয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি মুছে দেয়া হয়।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ তার ফেইজবুকে ‘গ্রাফিতির উপর জয় বাংলা, জয় শেখ হাসিনা ‘ লেখা সম্বলিত ছবি দিয়ে লিখেছেন, ধন্যবাদ উখিয়া মুজিব আদর্শের সাহসী বীরদের। নির্ভয়ে এগিয়ে যেতে হবে। দুর্বার শেখ হাসিনার নেতৃত্বে আবারো এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ।

উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুওয়ানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরা আত্মগোপনে থেকে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গ্রাফিতির উপর জয় বাংলা ও জয় শেখ হাসিনা লেখার ঘটনায় চিহ্নিত দোসরদের খুঁজে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, সীমানা দেওয়ালে বিভিন্ন মনিষীদের বাণী ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের গ্রাফিতি ছিল। রাতের আঁধারে গ্রাফিতির উপর ‘জয় বাংলা ও জয় শেখ হাসিনা’ লিখে দেওয়া হয়। যা আমরা সকালে দেখতে পাই। পরবর্তীতে রং দিয়ে তা মুছে ফেলা হয়েছে।

উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকারকে পতন করতে গিয়ে ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য দেশপ্রেমিক নিজের জীবনকে উৎসর্গ করেছে। রক্ত স্নাত এই নতুন বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে নেতাকর্মীরা গ্রাফিতির উপর নিন্দনীয় কাজটি করেছে।’
যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...