উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ৯:৫৫ এএম , আপডেট: ০৫/০৭/২০২৫ ৯:৫৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় রেহেনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রেহেনার গ্রামের বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ৫-৬ বছর আগে রেহেনার বিয়ে হয় জালিয়াপালংয়ের আব্দু সালামের সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী ও তার আত্মীয়-স্বজনদের হাতে রেহেনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি একাধিকবার নিজের পরিবারের কাছে অভিযোগও করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে রেহেনার স্বামী মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের জানান, রেহেনা অসুস্থ। তখন পরিবারের লোকজন তাকে দেখতে বাড়িতে যেতে চাইলে স্বামী সকালবেলা কক্সবাজার সদর হাসপাতালে আসার অনুরোধ করেন।

আজ শুক্রবার (৪ জুলাই) সকালে হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন, রেহেনা আক্তার মৃত অবস্থায় পড়ে আছেন। তার গলায় ফাঁসের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। এতে স্বজনরা দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় তাকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

রেহেনার মরদেহের ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরে গ্রামের বাড়ি রামুর ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জানাজা ও দাফন করা হয়। নিহতের পরিবার আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...