ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১২/২০২৫ ৭:৩৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতত্ব হয়।

আমন্ত্রিত কয়েকজন প্রতিবন্ধী জানান, শীতবস্ত্র বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে ডাকা হলেও অনুষ্ঠানস্থলে গিয়ে তারা শুধু নাস্তা ও ভাতের প্যাকেট পেয়েছেন।

তাদের অভিযোগ—১৪৫ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ৯০ জন। তারা প্রশ্ন তুলেছেন, “বাকি খাবারের প্যাকেট কোথায় গেল?” নতুন সমাজসেবা কর্মকর্তা না থাকায় দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তা নজরুল ও এনজিওদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও তোলেন তারা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।

যোগাযোগ করা হলে আইন কর্মকর্তা নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, অনুষ্ঠানটির আয়োজক ছিলেন এনজিওরা, সমাজসেবা কার্যালয় শুধু সহযোগিতা করেছে। তিনি আরও জানান, ১২ ডিসেম্বর সেভ দ্য চিলড্রেন শীতবস্ত্র বিতরণ করবে।এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer