উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৪:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ায় ২টি আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা কক্সবাজার-টেকনাফ সড়কে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
আটকরা হলো, বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার (২১), মৃত মোঃ আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩), ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।
মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। এব্যাপারে মামলা করে আটকদের আদালতের প্রেরণের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...