উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১০/২০২৬ ৭:৪৫ এএম

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুই ব্যক্তি ওই ব্যক্তিকে আহত অবস্থায় উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বেলা আড়াইটার দিকে মুঠোফোনে বিষয়টি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরিচয় শনাক্তে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।’

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...