প্রকাশিত: ০৮/০৩/২০১৯ ৪:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের ‘উইমেন অব কারেজ’ সম্মাননা পেলেন রোহিঙ্গা আইনজীবী রাজিয়া।বিশ্বের বিভিন্ন দেশের ১০ নারীকে ‘উইমেন অব কারেজ’ সম্মাননা দেয়া হয়েছে।

এ ১০ নারীর মধ্যে অন্যতম রোহিঙ্গা আইনজীবী।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আয়োজিত ‘ত্রয়োদশ বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ অনুষ্ঠানে আইনজীবী রাজিয়ার হাতে এ সম্মাননা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও।

সম্মাননা নেয়ার পর রাজিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে একটি সমাবেশে অংশ নেন।

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের মত নেতা থাকলে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের কেউ বিতাড়িত করতে পারত না। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বের কারণেই বাঙালিরা আজ স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছেন।

আইনজীবী রাজিয়া সুলতানার জন্ম ১৯৭৩ সালে মিয়ানমারের মংডুতে এক রোহিঙ্গা পরিবারে হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রাজিয়াকে বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করেছে। রাজিয়া সুলতানা ২০১৪ সাল থেকে রোহিঙ্গা শিশু, নারী ও বালিকাদের নিয়ে কাজ করছেন।নির্যাতিতা নারীদের পুনর্বাসন এবং মানসিক নির্ভরতা দেওয়ার জন্য তিনি সক্রিয় রয়েছেন।

মিয়ানমারের সেনাবাহিনীকর্তৃক নির্যাতিত নারীদের বর্ণনা নিয়ে রাজিয়া ‘উইটনেস টু হরর’ এবং ‘রেপ বাই কমান্ড’ নামে দুটি বই লিখেছেন তিনি।

নারীশিক্ষার উন্নয়ন বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন রাজিয়া। ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ নামের একটি সংগঠনের সমন্বয়কারীও তিনি।

এবারের দশজনসহ ‘উইমেন অব কারেজ’ সম্মাননা পেলেন ৬৫ দেশের ১২০ নারী।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer