প্রকাশিত: ০৮/১০/২০২০ ১০:২৬ এএম

শাহেদ মিজান::
কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতের গুলিতে জনপ্রিয় শিশু শিল্পী জনি দে রাজ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জনি ঈদগড় ৪নং ওয়ার্ডের পূর্বরাজঘাট এলাকার তপন দে’র পুত্র। পেশায় কন্ঠশিল্পী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউপি মোঃ আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাতির শিকার হন। এসময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছে।অন্য যাত্রীদেরও আঘাত করা হয়েছে।
তিনি জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে। সোর্স: সিবিএন

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer