রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে
কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও::
কক্সবাজারের ঈদগড়ে গাছ চাপা পড়ে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ নভেম্বর সকালে ইউনিয়নের ধুমছাকাটায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে প্রকাশ, ঈদগড় ধুমছাকাটার আবদুর রহমানের পুত্র গাছকাটা শ্রমিক আবুল কাশেম (৪৩) মঙ্গলবার সকালে অন্যান্য সঙ্গীদের নিয়ে একই এলাকাস্থ তার এক আত্মীয়ের বসতভিটার গাছ কাটছিলেন। এক পর্যায়ে কর্তিত গাছ চাপা পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহতের স্ত্রীসহ ৪ সন্তান-সন্ততি রয়েছে। একই দিন বাদে আসর স্থানীয়ভাবে তার জানাযা ও দাফন কাজ সম্পন্ন হয়। জানাযায় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত