উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১:১৪ পিএম

আনোয়ার হোছাইন ঈদগাঁও,কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিরসহ দুই আওয়ামীলীগ-যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে ঈদগাঁও উপজেলার পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

ধৃতরা হল ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর দাদা (৫২),তিনি ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মধ্যম নাপিতখালীর বাসিন্দা মৃত নুরুল হক সওদাগরের ছেলে এবং অপরজন হলেন, ইউনিয়ন যুবলীগ নেতা আরাফাতুর রহমান (২২), তিনি ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা আলতাজ আহমদের ছেলে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান,তিনিসহ সেকেন্ড অফিসার এসআই জুয়েলের নেতৃত্বে অন্য কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক দলে বিভক্ত হয়ে রাতে ইসলামপুর ও ঈদগাঁওতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে পৃথক অভিযানে আরো নয়জন আওয়ামীলীগ,যুবলীগ নেতাকে আটক করে আদালতে সোপর্দ করেছিল থানা পুলিশ। এ পর্যন্ত উক্ত মামলায় মোট এগারজন আটক হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...