প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীদের হামলায় দুই কোস্টগার্ড সদস্য গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হচ্ছে- টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্য মো. ফারুক (৩০) ও মো. জয়নাল (২৮)।

এদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার সন্ধ্যায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাদা পোশাকে ওই দুই কোস্টগার্ড সদস্য ক্রেতা সেজে নয়াপাড়া ক্যাম্পে ইয়াবা ব্যবসায়ী ধরার অভিযানে যান। এইচ ব্লকের ১২২১ নাম্বার শেডের ১০ নাম্বার কক্ষে তারা ক্রেতা সেজে লেনদেন করছিলেন। ঘটনা আঁচ করতে পেরে এসময় ওই কক্ষে থাকা ইয়াবা ব্যবসায়ীরা তাদের ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

ক্যাম্পে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, হামলাকারীদের মধ্যে সাদেক, জিয়া, তাহের ও আব্দুল হামিদ নামে চার রোহিঙ্গা ছিল।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে তার নেতৃত্বে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের সাদেকের ঘরে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ব্যবসায়ীরা কোস্টগার্ড সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই দুই সদস্য আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন দাস জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের একজনের বুকে প্রায় ৬ ইঞ্চির মতো ক্ষত ও অন্যজনের কান প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ধাড়ালো কিছুর আঘাতে এমন হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer