প্রকাশিত: ০৫/০৬/২০২২ ৯:১৪ এএম


কক্সবাজারের উখিয়ায় ইয়াবা নিয়ে এক দম্পতিসহ ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলেন- মধুরছড়া ৫ নম্বর ক্যাম্পের মৃত সেফার আহমদের ছেলে জহির আহমেদ (৩৭) ও তার স্ত্রী রেহেনা বেগম (৩৪), ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ সুলতানের ছেলে ইমাম হোসেন (২৮) এবং ইমাম হোসেনের ছেলে মফিজুর রহমান (২৩)।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক।

তিনি বলেন, শুক্রবার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক দম্পতিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer