প্রকাশিত: ২৭/০৩/২০১৮ ৯:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ এএম
আরটিভি ::
বাপ্পী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ছেলের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় জনতার হাতে পুলিশের এক এসআই আটক হন।     মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা বাজারের স্বর্ণপট্টিতে অবস্থিত সেন কে জুয়েলার্সে এ ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই কামরুজ্জামান, এএসআই আকবর ও এক কনস্টবল সেনকে জুয়েলার্সে আসে। এসময় মালিক রবিন সেনের বড় ছেলে বাপ্পীর পকেটে কাগজে মোড়ানো অবস্থায় ইয়াবা দিয়ে আটকের চেষ্টা চালায়। ঘটনাটি টের পেয়ে দরজায় তালা লাগিয়ে ওই দোকানের লোকজন চিৎকার শুরু করে। পরে জনতা এসে বাপ্পীকে উদ্ধার করে এবং এসআই কামরুজ্জামানকে আটক করে। এসময় এএসআই আকবর ও কনস্টবল পালিয়ে যায়। পরে চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জনতার হাত থেকে এসআইকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে দোকান-পাট বন্ধ করে দেয় বাজার কমিটি। এসময় তারা ওসিসহ ওই পুলিশদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।চৌগাছা থানা সেকেন্ড অফিসার এসআই আকিক বলেন, আসলে ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি। এখন মাইকিং হচ্ছে দোকানপাট বন্ধ করে ওরা ঘটনার সুষ্ঠু সমাধান চাইছে। আমরা সবাই এখন ব্যস্ত আছি।  এ ব্যাপারে বাজার কমিটির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন বলেন, এই ঘটনায় ওসিসহ ২ এএসআই ও কনস্টবলকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন থামবে না। আমাদের মাইকিং হচ্ছে আমরা মিছিল সমাবেশ করবো।এ ব্যাপারে জানার জন্য চৌগাছা থানার ওসি খন্দকার শামীম হোসেনকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছি বলে ফোনের লাইনটি কেটে দেয়।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer