প্রকাশিত: ২৩/০১/২০১৯ ৭:৪৪ এএম

নিউজ ডেস্ক::
এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তির নাম সালাউদ্দিন দেওয়ান। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত রোববার রাতে নগরের পাইকপাড়া এলাকার বাড়ি থেকে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান সদর মডেল থানা-পুলিশের এসআই নাজমুল। পরে তাঁকে ১০০টি ইয়াবাসহ গ্রেপ্তার দেখায় পুলিশ। সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠান।

সালাউদ্দিন দেওয়ানের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে ধরে নিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে ৫ লাখ টাকাও দাবি করে পুলিশ। এ সময় থানায় সালাউদ্দিনকে মারধর করা হয়েছে বলেও তাঁদের অভিযোগ।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাইকপাড়ার বাসিন্দা আবদুল কাদির বলেন, সালাউদ্দিন ভালো ছেলে। তাঁকে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গণমাধ্যমে সংবাদ আসার পরিপ্রেক্ষিতে এসআই নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer