প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
১২ কেজি গাঁজা এবং ৩ হাজার পিস ইয়াবাসহ নজিমা খাতুন (২৩) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে মহিলাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। আটককৃত মহিলা টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার নুরুল কবিরের স্ত্রী। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এ অভিযানে নেতৃত্ব দেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন ‘গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে এসআই সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ৬ এপ্রিল রাত সোয়া ১২টায় টেকনাফ পৌরসভার কুলালপাড়ায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা এবং ৩ হাজার পিস ইয়াবাসহ ১জন মহিলাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৯৬ হাজার টাকা ও ইয়াবার মূল্য ৯ লক্ষ টাকা। আটককৃত মহিলা টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার নুরুল কবিরের স্ত্রী নজিমা খাতুন (২৩)। জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানান, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যাবসার সাথে জড়িত। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করত আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে টেকনাফ থানা পুলিশ জিরো টলারেন্স। প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer