প্রকাশিত: ২৭/০৯/২০২০ ২:৪০ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কুতুপালং বাজারস্থ ফেমাস চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজির পাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোঃ বেলাল (২৫)

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুতুপালং ফেমাস ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer