প্রকাশিত: ১৩/১০/২০১৭ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২০ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ ক্যাম্পের র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সদস্যগণ টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছেন বলে জানা গেছে। ইয়াবাসহ ধৃত নারী সাজিদা আক্তার (২৬) নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ১০৫২ শেডের ডি ব্লকের মোঃ জাবেদের স্ত্রী।

টেকনাফ র‌্যাব ক্যাম্পের মেজর রুহুল আমিন বলেন ‘টেকনাফের নায়াপড়া শরণার্থী ক্যাম্প এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর দুপুরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ১ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ১০৫২ শেডের ডি ব্লকের মোঃ জাবেদের স্ত্রী সাজিদা আক্তারকে আটক করা হয়। যার স্থানীয় বাজার মূল্য ৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। এসময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাজিদা আক্তারকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জানান সে দীর্ঘদিন যাবত ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer