প্রকাশিত: ২৯/০৩/২০১৮ ৮:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ এএম

পিরোজপুরের ঝাটকাঠি এলাকা থেকে ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটক বিজিবি সদস্যের নাম মো. আকাইদ সরদার (২৫)। তিনি কুমিল্লা বিজিবিতে কর্মরত। পিরোজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুল হক জানান, বুধবার (১৮ মার্চ) সকালে গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় অভিযান চালিয়ে আকাইদ সরদারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার করা আকাইদের বাড়ি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে। তার বাবার নাম আকরাম হোসেন সরদার।

এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে আকাইদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ডিবির ওসি মিজানুল হক বলেন, ‘ওই দিন ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির জন্য ঘটনাস্থলে নিয়ে এসেছিল আকাইদ।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer