প্রকাশিত: ২১/০১/২০১৮ ৬:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৫ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার সদরের পিএমখালী দক্ষিণ নয়াপাড়া থেকে ৪ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই এলাকার মো: আকবরের ছেলে জিয়াউর রহমান (২০), টেকনাফ নতুন পল্লানপাড়ার মৃত ইউনুছ এর স্ত্রী নূর আয়েশা (২৮) এবং বান্দরবন জেলার লামা উপজেলার আজিজ নগর মিশনপাড়ার কবির আহমদের ছেলে মো: ইসমাইল (২০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আবদুল মালেক তালুকদার, উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম, সিপাই আবদুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক নূর আয়েশা কক্সবাজার সদর মডেল থানার জি.আর মামলা নং ৭৭২/১৭ এর পলাতক আসামী। সে আদালতকে মিথ্যা তথ্য দিয়ে জামিনে কারামুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকে। এই চিহ্নিত মাদক পাচারকারী রবিবার আবারো ১৫০০ ইয়াবাসহ আটক হয়। তার সঙ্গে আরো দুইজন ইয়াবা পাচারকারী হাতেনাতে আটক হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer